1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যৌথ সংলাপ অনুষ্ঠিত তানোরে অর্কিড স্কুলে হক ফাউন্ডেশনের বই বিতরণ

তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ঐতিহাসিক ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তানোর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় তানোর থানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে প্রদর্শিত ব্যানারে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। জামায়াত নেতারা ওই দিনটিকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের উত্থানের দিন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি এই নৃশংস ঘটনাকে মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ডি. এম. আক্কাস আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহ-সেক্রেটারি ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির ও মুণ্ডুমালা পৌর মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সিনিয়র নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, পৌর জামায়াতের আমির মোকেসেদ আলী, পৌর সেক্রেটারি জুয়েল রানা, পৌর জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাহাবুর চৌধুরী সহ অনেকে।
পথসভায় বক্তারা বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বিগত জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে অতীতে সংঘটিত পল্টন গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান জামায়াত নেতারা।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!