1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যৌথ সংলাপ অনুষ্ঠিত তানোরে অর্কিড স্কুলে হক ফাউন্ডেশনের বই বিতরণ প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক তানোরে ৫৮ পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিলেন বিএনপি নেতা মিজান

তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে পর্যায়ক্রমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, নাগরিক দুর্ভোগ কমানো এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!