
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
অনুষ্ঠানে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জমান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪