1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

রাজশাহী প্রতিবদেক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা। দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানিয়েও কোনো সমাধান মেলেনি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তাঁরা।

আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনার জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা জানান, দ্রুত সমাধান হলে তাঁরা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!