1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবদেক:  জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) -এর যৌথ উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

সভায় সনাকের সভাপতি প্রফেসর দীপকেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) নির্বাহী পরিচালক হাসিবা খাতুন জাহেদা এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য ও স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, একশনএইড বাংলাদেশের নাজিয়া ইয়াসমিন, মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সংলাপটি স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সংলাপে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা, নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভার উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়।

সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশাহী অঞ্চলের নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। ইতোমধ্যে রাজশাহীর পবা-মোহনপুর এরাকায় নতুন করে পৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসারে আমার এলাকায় বিভিন্ন বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আলোচকরা উল্লেখ করেন, শহরের সরকারি-বেসরকারী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি এবং জনবান্ধব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে। একইসাথে রাজশাহীর জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তাগিদ দেন।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!