1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ জনকে আদালতে প্রেরণ তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়।

শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে আসবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছরে যত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে, সেসবের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার অভিন্ন উদ্দেশ্য ছিল। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ও প্রসিকিউশন দল যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্ত শুরু করবে। এরপর তারা জনবল বা অন্য কোনো সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার করব। আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত নিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা থাকবে, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে যেভাবে এগিয়ে যাবে, আমরা সেখানে হস্তক্ষেপ করব না। তারা যখন প্রয়োজন মনে করবে, পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটা তাদের বিষয়।

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। তারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি তাদের করা আইন।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!