1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ জনকে আদালতে প্রেরণ তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা বিজ্ঞান মেলা ২০২৬। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর কোর্ট স্টেশনে অবস্থিত বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী নিয়ে মোট ৩৭টি স্টল স্থান পায়। এসব স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন দর্শনার্থীদের সামনে তুলে ধরে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন। মেলার উদ্বোধন ঘোষণা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক মিজানুর রহমান খান। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মো. শামীম উদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক অধ্যক্ষ এম এ হাসনাত, পরিচালক মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তবমুখী কাজে প্রয়োগের সুযোগ পেয়েছে। পাশাপাশি নিজেদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত হয়েছে তারা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!