1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবদেক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) মুন্ডুমালা পৌরসভার শহীদ রেস্টুরেন্টে ‘মুন্ডুমালা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি’র উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি কর্পোরাল (অব.) মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির ৪০ জন সদস্য সপরিবারে অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কর্পোরাল (অব.) মো. এনামুল হকসহ অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত আক্রমণ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সম্মিলিত সামরিক অভিযানের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের বিজয় ত্বরান্বিত হয়।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, সশস্ত্র বাহিনীর প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!