1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময়

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!