
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে মেয়েদের দ্বিতীয়বারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী মহানগরীর হাইটেক পার্কসংলগ্ন মুন্সিপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্রীরা আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত অডিশনে অংশগ্রহণ করবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পাঁচপাড়া গ্রুপে তিনজন, ১০ পারা গ্রুপে দুজন এবং হুসনে সওত গ্রুপে তিনজন ছাত্রী বিজয়ী হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার টুনু ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কারী মাওলানা শহিদ হোসেন মিল্লাত ও সঞ্চালনা করেন মমতাজ বেগম।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত অডিশনে অংশ নেবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে স্বর্ণপদক, রৌপ্যপদক ও তৃতীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪