1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

তানোরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয় ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
এ সময় তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুর রউফ, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পিআইও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন, কার্য-সহকারী আশিকুর রহমান, অফিস সহায়ক লক্ষণ চন্দ্র রায়সহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে নিরাপদে সরে যাওয়া এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা এবং আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!