1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও সাইকেল তুলে দিলেন জেলা প্রশাসক বিলকুমারী বিলের মৎস্য উন্নয়নে স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী

তানোরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও সাইকেল তুলে দিলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় দিনব্যাপী পরিদর্শন ও নানা জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচির শুরুতে জেলা প্রশাসক তানোর পৌর শহরের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, ওসি মাহমুদুল হাসান, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা, শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষ ভাগে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শহিদুল ইসলাম সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সবশেষে তিনি তানোর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!