1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

তানোরে অর্কিড স্কুলে হক ফাউন্ডেশনের বই বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সদরের একমাত্র বেসরকারি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান অর্কিড স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মনীষী ও গুণী লেখকদের বই বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার যৌথ উদ্যোগে এই বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট রাজনীতিবিদ শরীফ উদ্দিন মুন্সী।
বই বিতরণকালে শরীফ উদ্দিন মুন্সী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মনীষীদের জীবনী ও গুণী লেখকদের সাহিত্যকর্ম পড়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার মননশীলতায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অর্কিড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের সভাপতিত্বে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
শিক্ষকেরা জানান, তানোর উপজেলা সদরে শিক্ষার আলো ছড়াতে অর্কিড স্কুল এন্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধরণের মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মানবিক গুণাবলী বিকাশে সহায়ক হবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!