1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

তানোরে ৫৮ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় নিবন্ধিত ৫৮টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের মধ্যে বরাদ্দের ডিও লেটার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চালের ডিও লেটার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তানোর উপজেলা সভাপতি শম্ভুনাথ হালদার, পিআইও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন, কার্য-সহকারী আশিকুর রহমান, অফিস সহায়ক লক্ষণ চন্দ্র রায়, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সরকারের এ বরাদ্দের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপ ৬০০ কেজি করে চাল পাবে। সে হিসাবে তানোর উপজেলার ৫৮টি পূজামণ্ডপের জন্য মোট ৩৪ হাজার ৮০০ কেজি বা ৩৪ দশমিক ৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!