
নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম, উপজেলা বন কর্মকর্তা একেএম সারওয়ার জাহান, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মন, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান ও তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪