1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

তানোরে উপজেলা প্রশাসনের সঙ্গে লোকমোর্চার লবিং সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের সঙ্গে লোকমোর্চার সদস্যদের লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় পর্যায়ে পানিসংকট নিরসন, কৃষক নারীদের জন্য মাঠে ছাউনি নির্মাণ, গণশৌচাগার স্থাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহায়তা এবং নারীদের কর্মমুখী প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২টায় তানোর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডাসকো ফাউন্ডেশনের ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোকমোর্চার সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে নতুন খনন করা খাড়িতে পানি সংরক্ষণের ব্যবস্থা, কৃষক নারীদের সুবিধার্থে মাঠের মধ্যে ছাউনি নির্মাণ এবং তানোর থানা মোড়ে জনসাধারণের ব্যবহারের জন্য গণশৌচাগার স্থাপনের বিষয়টি উঠে আসে।
এ ছাড়া চান্দুড়িয়া ইউনিয়নের রাতুল গ্রামের মসজিদে পানির সমস্যা সমাধান, নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ঘর নির্মাণে সহায়তা এবং আদিবাসী ছাত্রীদের সাইকেল দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের পানির সমস্যা সমাধান ও নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের তানোর উপজেলা সমন্বয়কারী মশিউর রহমান। বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী জেলা সমন্বয়কারী মদন, সহযোগী প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক সাব্বির হোসেন, পর্যবেক্ষণ কর্মকর্তা আবির হোসেন, লোকমোর্চার সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডাসকো ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গেটকা প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা। প্রকল্পটি রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলাসহ বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় স্থানীয় জনগণের সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!