1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

তানোরে সিএসওর ষান্মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজশাহীর তানোরে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় তানোর উপজেলা বিআরডিবি হলরুমে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা মাকসুদা খান ও ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন তানোর পৌরসভা স্কুলের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এতে উপজেলা পর্যায়ের সিএসও সদস্য, সাংবাদিক ও ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশ নেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় সেবা ও তথ্য প্রাপ্তিতে তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আইনের নির্ধারিত ফরমে তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জমা দিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, সরকারি দপ্তরের সেবা, কার্যক্রম ও নাগরিক অধিকার-সংশ্লিষ্ট তথ্য জানতে তথ্য অধিকার আইনের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা সম্ভব।
সভায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, নাগরিকদের দাবি ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সরকারি সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নাগরিক অধিকার ও স্থানীয় সমস্যা নিয়ে সংলাপ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো নির্ধারণ করা হয়। অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, স্থানীয় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক উদ্যোগ জোরদার করা এনগেজ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন এবং অধিকারভিত্তিক সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!