1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

তানোরে এনসিপির উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তানোর পৌর সদরের মুন্ডুমালা সড়ক সংলগ্ন আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা এনসিপির আহ্বায়ক আজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মোরশেদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক ও রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মোবাশ্বের আলী, সদস্যসচিব আতিকুর রহমান, রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এম এ সবুর, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।
সভায় নবগঠিত উপজেলা কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন। পাশাপাশি দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব কাউছার আলী, যুগ্ম সদস্যসচিব ইখলেসুর রহমান, সম্রাট ও মালেকা বিবি, সাংগঠনিক সম্পাদক পলাশ ও রাজিয়া বিবি, গোদাগাড়ী পৌর এনসিপির সদস্যসচিব মোফাজ্জল হোসেন আনাম, তানোর উপজেলা যুবশক্তির আহ্বায়ক মশিউর রহমান ও সদস্যসচিব তারেকুজ্জামান অপু।
এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির তানোর উপজেলা শাখার আব্দুল গাফফার বাদশা ও সদস্যসচিব আকাশসহ উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!