
সৈয়দ মাহামুদ শাওন : ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহায়তায় এডমিশন হেল্প ডেস্ক ও মেডিকেল টিম পরিচালনা করেছে সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা।
সংগঠনের সভাপতি আমির হামজার দায়িত্বে পরিচালিত এ কার্যক্রমে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা এবং তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সার্বিক সহযোগিতাও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।
দিনব্যাপী এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সি.এন.পি.আইয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪