1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

তানোরে ৪ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে চার বছরের এক শিশুকে প্রতিবেশী এক কিশোর যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। অভিযোগের পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বেলা আনুমানিক দুইটার দিকে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের রামদেবপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ও অভিযুক্ত কিশোর একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। শিশুটি খেলাধুলার জন্য অভিযুক্ত কিশোরের বাড়িতে গেলে সেখানে অন্য কেউ না থাকার সুযোগে কিশোরটি শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে স্পর্শ করে বলে অভিযোগ।
পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মীমাংসা না হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!