1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬৮ বোতল এস্কাফসহ যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মো. ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইউসুফের ব্যাগে লুকানো অবস্থায় ৬৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা। আটক ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!