1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় স্থানীয় একটি বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে কালো বালতির ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবি টহলদল। পরে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোট ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।উদ্ধার করা বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!