1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

তানোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মন, ইউআইটিআরসিই-ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মারুফ হাসান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু শিল্প খাতের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও সরকারি-বেসরকারি সব খাতেই দক্ষতা ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!