1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইএক্স কমল ২০৮ পয়েন্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইরান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মার্চ) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০৮ পয়েন্ট ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৪ পয়েন্ট। তবে এদিন উভয় বাজারেই লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৩ ও ২০৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টি কোম্পানির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সিটি ব্যাংক, রবি, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, সামিট পোর্ট, বিএটিবিসি, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৪১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!