1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে তাজ ডিজিটাল সাইনের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে তাজ ডিজিটাল সাইনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোল্লাপাড়া বাজারের জনতা ব্যাংকের উত্তরে দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্সের অন্যতম পরিচালক মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব আব্দুল মালেক, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানে আলম ও সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংক ও এনজিও কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা তাজ ডিজিটাল সাইনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাজমুল ইসলাম তাজ বলেন, তাজ ডিজিটাল সাইনের সফলতার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!