1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যৌথ সংলাপ অনুষ্ঠিত

নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় পরিবেশকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পরিবেশকর্মীদের মতামত ও সম্মতিক্রমে বাপা’র তানোর উপজেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তানোর থানা মোড় বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকারকে সভাপতি, সমাজকর্মী ও সাংবাদিক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান। সভাপতিত্ব করেন বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি ও সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বাপা’র পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সদস্য শাহনাজ পারভীন ও হেলেন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনি, প্রভাষক আব্দুর রাহীম, সাংবাদিক নয়ন কুমার, সৈয়দ মাহমুদ শাওন, পাপ্পু কুমার, সমাজকর্মী মতিউর, ষষ্ঠী শীলসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে নদী, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা ও জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা বাপা রাজশাহী জেলা শাখার অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!