1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : তরুণ উদ্যোক্তাদের সহায়তায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজশাহী শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিওর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর রিপোর্টার সুজাউদ্দিন ছোটন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।

এর আগে সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত র‌্যালি বের করা হয়। পরে যুব ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!