1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি বিভিন্ন অনলাইন ও পত্র-পত্রিকায় রাজশাহীর তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার তনিমা এবং তার কার্যালয়কে জড়িয়ে যে সকল বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

৬ এপ্রিল, সোমবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা এর তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিকতার নাম ভাঙিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা শুধু অনৈতিকই নয়, এটি দণ্ডনীয় অপরাধের শামিল।
তানোর উপজেলা এলজিইডি কার্যালয়ের সকল উন্নয়ন কার্যক্রম কঠোরভাবে সরকারি নীতিমালা, বিধি-বিধান ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ধরনের মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট মহল উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ বা প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে, সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হচ্ছে এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!