1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

জামালগঞ্জে ৪১৩ কোটি ৫০ লাখ টাকায় উড়াল সড়ক নির্মাণ করবে সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

রাজশাহী ট্রিবিউন ২৪ ডেস্ক:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো নির্মাণ করবে সরকার, যার ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ‌‌‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-২ (ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা এবং সুপারিশকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হলো এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এলজিইডি বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-১ (ই-জিপি টেন্ডার আইডি: ১০৭৫৮০২) নির্মাণ কাজের পুনঃক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২০৪ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৪৩ টাকা, এবং সুপারিশকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হলো এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।#

সূত্র : জাগোনিউজ২৪.কম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!