1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

অস্থির সোনা-রূপার বাজার, সকালে-বিকেলে কমছে দাম

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : অস্থির সোনা ও রূপার বাজারে সকালে–বিকেলে দফায় দফায় কমছে দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে মূল্যবান এ ধাতুর দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

একই সঙ্গে রূপার দামও ৯৩৩ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড সৃষ্টি করে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৯০ টাকা কমিয়ে ২ লাখ৩৪ হাজার ৫৬৩ টাকা করা হয়েছে।এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ২ লাখ ০১ হাজার ০৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে আজ সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২ লাখ ০৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়।

তারও আগে সকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ০৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩১৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গতকাল (০১ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ০৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ০৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ০৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৭৪৭ টাকা কমিয়ে ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!