
তুমি জানো ,তুমি কি?
তুমি মানুষ না ,তুমি চাঁদ!
তুমি ভেসে আসা নীল লোহিত, তুমি আমার সর্বনাশ!
চন্দ্রাবতী ,করো শ্রাবণে অস্বীকার
অপরূপা তুমি স্বরূপ মাঝে,আমি যে নির্বিকার।
কিসের তরে করেছি যে আশ
ভুলেই আছি,নির্দ্বিধায় করছি ভুলেই বসবাস।
ভেঙে পরা মাস্তুল আমি ,
জাহাজী তুমি অন্তনীলের ।
ভেঙে পরোনা এভাবে তুমি
চেয়ে দেখো স্বপ্ন ভর করা ডানায় শঙ্খচিলের।
তুমি জানো, তুমি কি?
তুমি নারী নও !তুমি রাত্রি,
তুমি চেয়ে থাকা চকরের ,বৃষ্টির সহযাত্রী।
স্মৃতিগন্ধা এসো স্বপ্নের ফাল্গুনে
তোমার বসন্ত শুধু থাকুক, থাকুক আমার মনে।
নিয়মে নাইবা হলো থেকো অনিয়মেই ,
সব কিছুর কারণ হয়না তো এসো অকারনেই।
নিকষ অন্ধকারের পথিক আমি,
আলো তুমি নীল দিগন্তের।
ভেঙে পরোনা এভাবে তুমি
চেয়ে দেখো স্বপ্ন ভর করা ডানায় শঙ্খচিলের।
তুমি জানো? তুমি কি!!
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪