1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

শেরেবাংলা নগরে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর এহসার সদস্য আহসান জহীর খান (৫০) কে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আহসান জহীর খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টার উদ্দেশে ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন।

তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!