1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

কোনো দলই আমার দায়িত্ব নেয় না, সংসদে রুমিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের এলাকার কথা বলতে স্পিকারের কাছে বাড়তি সময়ের দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, সরকারি বা বিরোধী দল, কোনো দলের হুইপই আমার দায়িত্ব নিতে চান না।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাজেট আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা নিজের এলাকার উন্নয়নের কথা তুলে ধরার জন্য নির্ধারিত সময়ের চেয়ে আরও কিছুটা সময় চান। তিনি বলেন, স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে দুটো মিনিট সময় বাড়িয়ে দেবেন স্পিকার। কারণ, আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না। কোনো দলের চিফ হুইপ আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, আমি আপনার স্পেশাল ডিসক্রেশনের (বিশেষ ক্ষমতা বা বিবেচনা) দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার। দুটো মিনিট আমাকে বাড়িয়ে দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!