1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হাসিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম দমদমা গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার পিঁপড়া কালনা গ্রামে। তাঁর বাবার নাম মতিউর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সাজেদুল ইসলামের সঙ্গে হাসিনার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। সাজেদুল ইসলামের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হাসিনার সঙ্গে তাঁর বিয়ে হয়।
পরিবারের সদস্যরা জানান, হাসিনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে তিনি ঘরের মধ্যে গলায় দড়ি দেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!