1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ছুটির দিনে বায়ুদূষণে দিল্লির পরই ঢাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

রাজশাহী ট্রিবিউন ২৪ ডেস্ক: ছুটির দিনে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা ভারতের দিল্লির পরই রয়েছে ঢাকা। শুক্রবার (৫ ডিসেম্বর)) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৭০ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২৩৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর দূষণ স্কোর ২৩০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।#

সূত্র : জাগোনিউজ২৪.কম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!