1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

‘অপারেশন ডেভিল হান্টে’ রাজধানীতে গ্রেপ্তার ৫৩ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা ১৯ জন, বনানী থানা ১৪ জন, কলাবাগান থানা একজন, রূপনগর থানা ১৪ জন ও হাতিরঝিল থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইফতি (২৬), মো. সোহেল (৪০), মো. ইফতি (২৩), সিনথিয়া ইসলাম (২২), মো. তাহের উদ্দিন (১৯), ফাহিম ইসলাম শুভ (৩১), মো. আতাউর রহমান (৩৩), মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার (৪৮), মো. ফয়সাল জনি (৪৩), মো. সোহাগ (৩৫), মো. হেলাল হোসেন (৩৭), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক (৪৫), মো. রাকিব (২৬), শামীম আহমেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. জহিরুল ইসলাম (৩৫) ও মো. শাহীন (৩৫)।

বনানী থানা অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন আমির হোসেন (৪৮), মোহাম্মদ আব্দুল বাতেন (৪০), রাজু (২৫), অপূর্ব চন্দ্র সরকার (২৫), রুবেল হোসেন (৩০), রাজু (৪৩), জাহাঙ্গীর খরামী (৪৫), সাজ্জাদ হোসেন (২৫), রাসেল হোসেন (৩৪), শামিম মল্লিক (২৮), রাশেদ (২৪), সিফাত (২৫), সুমন মোল্লা (৩৫) ও মামুন শেখ (২৩)।

কলাবাগান থানা অভিযান চালিয়ে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত মো. খলিল (৪০) নামে একজনকে গ্রেপ্তার।

রূপনগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. হানিফ (৪১), মো. রাসেল (৩০), মো. হাসান আলী (১৯), মো. ইসমাইল হোসেন ওরফে মো. সোহেল (২৫), মো. রিফাত (১৯), মো. বাকি ব্যাপারী (৫০), মো. রিয়াজ আলী (৩০), মো. ইসমাইল হোসেন (৩২), মো. শাহিন (৫০), মো. রাশেদ (৩২), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), মো. জুয়েল (১৮), মো. শরীফ (২৮) ও হৃদয় (২২)।

হাতিরঝিল থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এরা হলেন মো. রইচ উদ্দিন শেখ (৩২), মো. শামীম (২৬), মো. আনিছুর রহমান (৫২), মো. খোকন মিয়া (৪৫) ও তাহিরাত (২৩)।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!