1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

আটপাড়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : “জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৫” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়ায়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শিখা সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, দুগ্ধজাত পণ্যসহ উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন। পরে সফল খামারি এবং প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!