1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।

সহকারী শিক্ষিকা মাহামুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষানুরাগী ও দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মামুনুর রশিদ মামুন, আল মদিনা কোরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির পরিচালক দেলোয়ার হোসেন, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নুর হাসান মাহামুদ রাজা এবং গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতানসহ অন্যরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও শিক্ষা প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয়।
বক্তারা নবীনদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।
অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিসা তারা, তানজিমা রিফা, দিশা খাতুন, আফরোজা খাতুন, রাজন আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!