1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

উইজডেনের বিশেষ একাদশে সাকিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আইপিএলের ইতিহাসে বিদেশি এশিয়ান ক্রিকেটারদের নিয়ে উইজডেনের করা বিশেষ একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এই অলরাউন্ডারের।

এশিয়ার ক্রিকেটারদের নিয়ে গড়া এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত এক দশকে আইপিএলে ৭১ ম্যাচ খেলে তিনি করেছেন ৭৯৩ রান। ২০ গড় ও ১২৪-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে বল হাতেই ছিলেন বেশি কার্যকর। ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।

একাদশে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিপত্য বেশি দেখা গেছে। ওপেনিংয়ে আছেন সনাথ জয়াসুরিয়া ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রাখা হয়েছে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে। পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন সাকিব।অলরাউন্ডার হিসেবে দলে আছেন আজহার মাহমুদ ও থিসারা পেরেরা। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্টের কারণে কয়েক মৌসুম খেলতে পেরেছিলেন আজহার।

স্পিন বিভাগে রাখা হয়েছে মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খানকে। পেস আক্রমণে লাসিথ মালিঙ্গার সঙ্গে আছেন সোহেল তানভীর, যিনি আইপিএলের প্রথম আসরেই সর্বোচ্চ উইকেট শিকার করে আলোচনায় আসেন।

উইজডেনের আইপিএলের অভারতীয় এশিয়ান সেরা একাদশ: সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মাহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!