1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩২০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হবে। আসন্ন সিরিজ ও ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় আবারও সাকিবকে দলে চায় বিসিবি।

সামগ্রিক পরিস্থিতি ও দলের প্রয়োজন বিবেচনায় নিয়ে সাকিবকে পুনরায় জাতীয় দলের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সামনে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতা জাতীয় দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। সুতরাং সাকিব যদি ফিট থাকেন, তবে তাকে জাতীয় দলে রাখতে চায় বিসিবি।

এ ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি, ফিটনেস সাপেক্ষে দলে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করবে নির্বাচক কমিটি।’

এ ব্যাপারে আরেক বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যু কিভাবে কি হবে এটা সরকারের ব্যাপার। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। সাকিবের সাথে আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে আমাদের চুক্তিতে সে আগ্রহী, খেলতে চায়।’

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!