1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

বিশিষ্ট সমাজসেবক শরীফ মুন্সীর মানবিক ঈদ উদ্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ঈদুল ফিতরের আনন্দে তানোর উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক, ব্যবসায়ী ও তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী। তিনি হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থা-এর পক্ষ থেকে কামারগাঁ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়দের হাতে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছেন।
বিগত কয়েকদিন ধরে শরীফ উদ্দিন মুন্সী নিজে এবং তার প্রতিনিধি দলের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত উপহার ও অর্থে পরিবারগুলো ঈদের আনন্দে অংশ নিতে সক্ষম হয়েছেন। উপহারের মধ্যে খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ অন্তর্ভুক্ত ছিল।
শরীফ উদ্দিন মুন্সী বলেন, “অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তা ভাগাভাগি করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আমি দীর্ঘ কয়েক বছর ধরে তানোর উপজেলার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।”
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, সমাজসেবামূলক এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে। এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যে মানবিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে এবং এলাকার মানুষদের মধ্যে ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!