1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

মুজিবুর রহমান এমপিকে ঢাকাস্থ ফোরামের শুভেচ্ছা, উন্নয়ন ভাবনায় মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ গোদাগাড়ী–তানোর ফোরাম। শুক্রবার (২০ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল বাকী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে আস্থা প্রকাশ করেছেন, তা ধরে রেখে এলাকার স্বাস্থ্যসেবা ও মানবিক উন্নয়নে কাজ করতে হবে।
ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ বলেন, গোদাগাড়ী–তানোরের অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে ঢাকাস্থ প্রবাসী ও পেশাজীবীদের সম্পৃক্ততার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সহকারী ব্যবসায় শিক্ষা সম্পাদক ইলিয়াস হোসেন তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
অধ্যাপক মুজিবুর রহমানের বড় ছেলে ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন উসমান, আশরাফুল, এনামুল হক, গাজী সানাউল্লাহ ও ফুয়াদসহ আরও অনেকে।
সভায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা, বিভিন্ন পরামর্শ এবং গোদাগাড়ী–তানোরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিশেষে ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!