1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

অসহায়দের পাশে তানোরে মানবিক সহায়তা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থা’। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর এলাকায় সংস্থাটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের ছেলে অর্ণব ফাহিম শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অথৈ শরীফ।
অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি ছিলেন হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরীফ উদ্দিন মুন্সী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সব শ্রেণির মানুষের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অতীতের আওয়ামী লীগ সরকারের সময়ে মিথ্যা মামলায় তাঁকে অন্যায়ভাবে কারাবন্দীও হতে হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!