1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির কড়া নজরদারি

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী ১ তারিখ থেকে মাঠে নামানো হচ্ছে ১৫ প্লাটুন বিজিবি সদস্য। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জে থাকা, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আগামী ১ ফেব্রুয়ারী থেকে নির্বাচনকালীন দ্বায়িত্ব পালনে মাঠে থাকবে বিজিবি সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সম্পূর্নরুপে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ন পরিবেশ নিশ্চত করা, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগনের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভুমিকা পালন করবে।

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দ্বায়িত্ব পালন করবে, তাদের আগামী ১ ফেব্রুয়ারী থেকে পূর্নমাত্রায় মোতায়েন করা হবে। এর বাইরেও বিজিবির বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও দ্বায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!