1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তানোর পৌর সদরের বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহে কম্বল পেয়ে খুশি এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন।
তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের সাবেক প্রভাষক লুৎফর রহমান, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, নির্বাহী সদস্য টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিনুল ইসলাম সহ অনেকে।
বিশিষ্ট সমাজসেবী আহম্মদ হোসেন বলেন, কয়েক দিন ধরে চলমান শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!