1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

শিশুর প্রতি সহিংসতা রোধে তানোরে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে জনগনকে সংবেদনশীল ও সচেতনতার উদ্দেশ্যে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী তানোর পৌর শহরের গোল্লাপাড়া বাজার মাঠে স্থানীয় শিশু ও যুব ফোরামের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

সংস্থাটির তানোর এপির ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, নির্বাচন অফিসার সুস্মিতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাশ মুর্মূ, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী ও ঝুনু লিমা বৈদ্য সহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, আসুন আমরা নারী-পুরুষ সবাই মিলে আজ থেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করি এবং বাংলাদেশ সকলের জন্য রঙিন করে তুলি।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর গম্ভীরা গানের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে নানান দিক তুলে ধরা হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!