1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

কয়েল থেকে আগুন, পুড়ল ঘর ও পশু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদরে এক বৃদ্ধার ঘরে থাকা মশার কয়েল থেকে আগুনে পুড়ে গেছে একটি বসত ঘর ও সাতটি গবাদিপশু। উপজেলা সদরের তানোর কলেজপাড়া এলাকায় গত বুধবার দিনগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রতিবেশি আব্দুর রাহীম জানান, তানোর সদরের কলেজপাড়া এলাকায় মৃত গোফ্ফার প্রামাণিকের মেয়ে বানেসা বানু (৫৩) ছোট একটি বাড়িতে কাজের পাশাপাশি দু’টি গাভি ও পাঁচটি ছাগল পালন করতেন। প্রতিদিনের মতো গত বুধবার দিনগত গভীর রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। পরে মশার কয়েল থেকে আগুন লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বানেসা বানু ঘুম থেকে জেগে ঘরে আগুন দেখে বাইরে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুনে বানেসা বানুর শরীরের প্রায় পঁচিশ ভাগ পুড়ে যায়। এছাড়াও, বসত ঘর,  দু’টি গরু ও পাঁচটি ছাগল পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে তিনি নিঃস্ব হয়ে গেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তানোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, একইদিন রাতে উপজেলার পৃথক তিনস্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও তিনি জানান।#

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!