1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’র নতুন শোরুম উদ্বোধন তানোরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও সাইকেল তুলে দিলেন জেলা প্রশাসক বিলকুমারী বিলের মৎস্য উন্নয়নে স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

তানোরে ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’র নতুন শোরুম উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’র (RYDO) নতুন শোরুম। তানোর পৌর সদরের নেসকো কার্যালয়ের রাস্তার পশ্চিম পাশে ‘তানোর এন্টারপ্রাইজ’-এর নতুন সংযোজন হিসেবে শোরুমটি চালু করা হয়েছে। এর মাধ্যমে তানোর ও এর আশপাশের এলাকায় নিজেদের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করলো প্রতিষ্ঠানটি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করেন তানোর এন্টারপ্রাইজের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবীণ ব্যক্তিত্ব এস এম আরজান আলী। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
তানোর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সাজ্জাদ হোসেন পারভেজ ও এস এম শফিকুল আলম পারভেজের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইডোর হেড অব সেলস মোস্তাফিজুর রহমান এবং হেড অব মার্কেটিং শরিফুল ইসলামসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের বাজারে রাইডোর আটটি ভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার রয়েছে, যার মধ্যে দুটি মডেলে অত্যাধুনিক পোর্টেবল লিথিয়াম ব্যাটারি যুক্ত করা হয়েছে। দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন বিবেচনায় জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন সমাধান দিতে এসব স্কুটার বাজারজাত করা হচ্ছে। তানোর শোরুমে মডেলভেদে ৫১ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা দামের স্কুটার পাওয়া যাচ্ছে। ফলে ক্রেতারা নিজেদের বাজেট ও চাহিদা অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী বক্তব্যে তানোর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সাজ্জাদ হোসেন পারভেজ বলেন, ‘স্মার্ট, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত সমাধান গ্রাহকদের কাছে সহজলভ্য করাই রাইডোর মূল লক্ষ্য। তানোরে রাইডোর এই নতুন শোরুম চালুর মাধ্যমে এখন থেকে স্থানীয় ক্রেতারা হাতের নাগালেই বিশ্বমানের ইলেকট্রিক স্কুটার ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাবেন।’
তানোর এন্টারপ্রাইজের অপর স্বত্বাধিকারী এস এম শফিকুল আলম পারভেজ বলেন, ‘স্মার্ট, ইকো-ফ্রেন্ডলি ও কস্ট-ইফেক্টিভ মোবিলিটি সল্যুশন দেওয়ার লক্ষ্য নিয়ে রাইডো সারাদেশে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার সহজলভ্য করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তানোরে আমাদের এই উদ্যোগ স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।’#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!