1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর তানোরে দোকানের গুদাম থেকে কীটনাশক চুরি রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময়

তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ১৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুড ফর দ্য হাংরি নিবন্ধিত ৪ হাজার ৭ শিশুর মধ্যে ছাতা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তানোর উপজেলা অডিটোরিয়ামে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ‘এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ এবং নিবন্ধিত শিশুদের মাঝে ছাতা বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৬০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পরে নিবন্ধিত ৪ হাজার ৭ শিশুর মধ্যে ছাতা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পর্যায়ক্রমে এসব শিশুর মধ্যে ছাতা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর শাখার প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসমা ও রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইমা আনজুমান।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এফএইচের স্টাফরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন এবং নিবন্ধিত শিশুদের জন্য ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!