
সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সি.এন.পি.আই (CNPI) স্বেচ্ছাসেবী সংস্থা ও রোভার স্কাউটস গ্রুপ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থে আয়োজিত এ কার্যক্রমে দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। আয়োজকেরা জানান, সাম্প্রতিক বন্যায় নারায়ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সি.এন.পি.আই-এর প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক, রোভার স্কাউটস লিডার ও সি.এন.পি.আই-এর উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, উপদেষ্টা মো. আজিজুর রহমান, সংগঠনের সভাপতি হামজা, সাধারণ সম্পাদক সাকিব, রোভার স্কাউটসের সদস্য জাকিরসহ উভয় সংগঠনের সদস্যরা।
কার্যক্রমে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন ও প্যানেল চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪